ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মঙ্গলবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। জরুরি গ্যাস শাট ডাউন কাজের এদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৭ জুন) তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস শাট ডাউন কাজের জন্য মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা কমলাপুর রেল স্টেশন থেকে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দীপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ি, ধলপুর এবং আশেপাশের এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑